কাভার্ডভ্যান উল্টে পড়লো মোটরসাইকেলের ওপর, প্রাণ গেলো ২ এনজিওকর্মীর

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৭ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার বাসিন্দা নেক্কার আলীর ছেলে মোহাম্মদ মোতালেব হোসেন (৪০) ও ধনবাড়ী উপজেলার হাতিবান্ধা গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)। তারা বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকায় চাকরি করতেন।

র পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর উল্টে যায়। কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা থানায় এসেছেন। কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি