নিখোঁজের আট ঘণ্টা পর পুকুরে মিললো ২ শিশুর লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৮

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের আট ঘণ্টা পর পুকুর থেকে মীম আক্তার (৯) ও ঝুমা আক্তার (৯) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মীম আক্তার ওই এলাকার কামরুল হাসানের এবং ঝুমা আক্তার বাবুল মিয়ার মেয়ে। তারা হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মীম ও ঝুমা শনিবার দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির উত্তর পাশে পুকুরে জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দুই জনের লাশ পাওয়া যায়।

এদিকে, দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ তাদের হত্যা করেছে নাকি পানিতে ডুবে মৃত্যু হয়েছে, এ নিয়ে তদন্ত করছে পুলিশ। 

এর আগে গত ৮ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াপুর গ্রামে ৯ বছরের শিশু সামিয়াকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। আবারও একই বয়সী দুই শিশুর লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, ‘রাত ১০টার দিকে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। এর আগে দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসে পুলিশ।’

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তাদের কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী