পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

মইনুল হক মৃধা, রাজবাড়ী
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৩

রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ভেন্যুতে বহিষ্কার ও প্রত্যাহারের এ ঘটনা ঘটে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘মঙ্গলবার এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন আমি কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় একটি কক্ষ থেকে ১৪ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরি। তাদেরকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়। পাশাপাশি দুই শিক্ষককে দায়িত্বে অবহেলায় অভিযোগে প্রত্যাহার করা হয়।’

পরীক্ষার কেন্দ্র সচিব মো. আব্দুল মান্নান বলেন, ‘সকালে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শনে আসেন ইউএনও স্যার। এ সময় তিনি হাতেনাতে ১৪ পরীক্ষার্থীকে নকল করা অবস্থায় ধরে ফেলেন। পরে তাদেরকে তিনি বহিষ্কার করেন। বহিষ্কৃতরা সবাই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন মন্ডল এবং পাংশা আইডিয়াল গালর্স কলেজ প্রভাষক তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।’

/কেএইচটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী