আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলার কীর্তনখোলার গজারিয়া কালিয়ানপাড়া (কেজিকে) উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়াসহ প্রায় একশ জন কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর সংসদীয় আসন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) থেকেই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি দুই কোটি টাকা নিয়েছিলাম, ১৩ কোটি দিয়েছি তবুও নাকি শোধ হয় নাই, এখনও নাকি আরও ২২ কোটি পায়। এবার নিয়ত করেছি, কবে মরে যাবো ঠিক নাই, ওইগুলো পরিশোধ করে দাঁড়িয়ে পড়ি। দেখা যাক কী হয়। মানুষেরও একটা ইচ্ছা আছে, মানুষের কাছে মাফ-মুক্তি চাইতে পারবো। সেজন্যে আল্লাহ যদি বিপদ না করেন তবে আমি ভোটে আপনাদের এই আসনে দাঁড়াবো। আপনারা দোয়া করবেন।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস ছবুর মেম্বারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

এর আগে, গত জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির কারণে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই আসন থেকে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে আজকের ঘোষণায় স্পষ্ট করেননি এবার তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে বিএনপির সঙ্গে যাবেন না, এটি তার বক্তব্যে বলেছেন। তবে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে যাবেন নাকি নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের হয়েই লড়বেন, বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

কাদের সিদ্দিকী ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে সাক্ষাৎ করেন। এরপর থেকে তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সেসব অনুষ্ঠানে তিনি নির্বাচন বিষয়েও কথা বলেছেন। সেখানে আওয়ামী লীগ-বিএনপি দুই দলেরই সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী এই আসন থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকে তিনি ২০০১ সালে বিজয় লাভ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী