বাবা-মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

সাভার প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ১৯:৪৭আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২০:০২

আশুলিয়ায় নিজ কক্ষে বাবা-মা ও ১২ বছরের ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) দুপুরে নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী।

তিনি বলেন, ‘ভাড়া ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে একই পরিবারের মা-বাবা ও তাদের ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে, শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)।

সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুই জনেই আশুলিয়ায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী