মেঘনায় ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৮:০২আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৮:০৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনা নদীর মাঝামাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী দল।

মরদেহটি গজারিয়ার ফুলদি গ্রামের মফিজুলের মেয়ে নিখোঁজ জান্নাতুল মাওয়ার বলে শনাক্ত করেছে স্বজনরা। এ নিয়ে এই ঘটনায় নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু জান্নাতুল ফেরদৌস সাফা ও ইমাত।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী দলের প্রধান লেফটেন্যান্ট মোহাম্মদ আক্কাস আলী বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের চাচা মো. জাহিদুর রহমান তার মরদেহ শনাক্ত করে। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্তের জন্য নৌবাহিনীর অত্যাধুনিত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে গজারিয়ার মেঘনা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে ডুবে যায় আনন্দ ভ্রমণের ট্রলারটি। এতে নিখোঁজ হয় ৬ জন। শনিবার সকালে সুমনা আক্তার নামে এক নারীর মরদেহ ও রবিবার সকালে জান্নাতুল মারওয়া ও পরে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের