নকশিকাঁথা মেইলের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ২২:১৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২২:১৬

রাজবাড়ীর গোয়ালন্দে খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় এ রুটে সাময়িকভাবে বন্ধ ছিল রেল যোগাযোগ। ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। শনিবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

এর আগে, একই দিনে দুপুর পৌনে ১টার দিকে গোয়ালন্দ পৌর শ্মশান ঘাট এলাকায় নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, শ্মশান ঘাট এলাকায় দুপুরে নকশিকাঁথা ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির দুটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন। তারা বলেন, ‘গত মাস আগেও দৌলতদিয়া ঘাটের ফকিরপাড়া এলাকায় এ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চাই।’

রাজবাড়ী রেলওয়ের রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) ইনচার্জ মো. হুমায়ুন কবির মৃধা বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে সক্ষম হই। ট্রেনটি রাজবাড়ী স্টেশনে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি