মেঘনা নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ১৯:২৬ আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৯:২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে আদনান হোসেন (৪) ও একই গ্রামের হক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় দুই শিশু। তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজ। পরে শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আজিজকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহত আজিজকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি