দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর অর্ধগলিত লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ২১:৩৮ আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১:৩৮

মানিকগঞ্জ সদর উপজেলার নির্মাণাধীন একটি ভবনের ভেতরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো মেঝেতে পুঁতে রাখা এক নারীর অর্ধগলিত লাশ। তবে উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির ঘরের ভেতর থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অর্ধগলিত লাশ উদ্ধারের সময় ওই নারীর শরীরে কোনও কাপড় ছিল না।’

পুলিশসহ স্থানীয়দের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ মেঝের নিচে পুঁতে রাখা হয়েছে। এদিকে পুলিশ বাড়ির মালিক বাবুলকে খুঁজছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি একতলা ভবনটি নির্মাণ করছেন। নির্মাণাধীন ভবনটির দরজা-জানালা এখনও লাগানো হয়নি। বাড়িতেও কেউ থাকেন না।

মঙ্গলবার বিকালে প্রতিবেশী আবদুস সালাম ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। এরপর সালামসহ স্থানীয় লোকজন ওই ভবনের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে ধারণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সন্ধ্যায় সদর থানা পুলিশের নির্দেশে এবং গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য শামসুল হক ভবনের ভেতরে যান।

ইউপি সদস্য শামসুল হক বলেন, ‘ভবনের ভেতরে ঢুকে পশ্চিম-উত্তর পাশের একটি কক্ষের কাঁচা মেঝে থেকে দুর্গন্ধ পান তারা। পরে মেঝের মাটি সরালে ওই নারীর বাম হাতের কবজি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।’

খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর মাটি খুঁড়ে অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শামসুল হক বলেন, ‘ওই বাড়ি ও নির্মাণাধীন ভবনটির মালিক বাবুল মিয়া। কেউ না থাকায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাবুল কোথায় থাকেন, তা এলাকাবাসী নিশ্চিত নন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘উদ্ধারের সময় লাশের গায়ে কোনও জামাকাপড় ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ওই ভবনের মেঝের নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছে। বাড়ির মালিক বাবুলকে খুঁজছে পুলিশ।’ এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি