ভৈরবে ট্রেন দুর্ঘটনা

মালবাহী ট্রেনচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ১৮:১৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৮:১৭

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিন জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ভৈরব রেলওয়ে থানায় এ মামলাটি করেন। মামলায় মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে আসামি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালে দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। মামলার পরপরই আমরা তদন্ত কাজ শুরু করেছি। তা ছাড়া দুর্ঘটনায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।’

মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, ‘ট্রেন পরিচালনা সংশ্লিষ্টদের অবহেলা আর খামখেয়ালিপনার কারণে এত ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। আমি আমার পরিবারের উর্পাজনক্ষম ভাইকে হারিয়েছি। হয়তো তাকে আর ফিরে পাবো না। কিন্তু দোষীদের শাস্তি দাবি করছি। ট্রেন দুর্ঘটনায় শুধু তদন্ত কমিটি হয়, কিন্তু কারও শাস্তি হয় না, তাই আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।’

মামলার এজাহারে জানা যায়, ট্রেন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের গাফিলতি আর অবহেলার কারণেই এমন একটি দুর্ঘটনা ঘটেছে। এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এত মানুষের ক্ষতি হতো না।

/কেএইচটি/
টাইমলাইন: কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
২৫ অক্টোবর ২০২৩, ১৮:১৭
মালবাহী ট্রেনচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা
২৩ অক্টোবর ২০২৩, ২০:৫৯
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো ৩ শিক্ষার্থীর
ফেনীতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সর্বশেষ খবর
নতুন ফোল্ডেবল ফোন, স্মার্টওয়াচ ও এআই ইকোসিস্টেমে বাজিমাত স্যামসাং
গ্যালাক্সি আনপ্যাক্ট ২০২৬নতুন ফোল্ডেবল ফোন, স্মার্টওয়াচ ও এআই ইকোসিস্টেমে বাজিমাত স্যামসাং
স্বৈরাচারের পরাজয়: যন্তর মন্তরে পতাক উড়িয়ে নাচে-গানে উচ্ছ্বাস
স্বৈরাচারের পরাজয়: যন্তর মন্তরে পতাক উড়িয়ে নাচে-গানে উচ্ছ্বাস
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, বললেন, ‘মানুষ ওষুধ পায় না’
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, বললেন, ‘মানুষ ওষুধ পায় না’
চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে
চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি