ভৈরবে ট্রেন দুর্ঘটনার তদন্ত দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ২০:২৭আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:২৭

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন নিহত (রাত ৮টা পর্যন্ত) ও অসংখ্য যাত্রী আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৮টার দিকে এক শোক বাণীতে বিএনপি মহাসচিব এ ঘটনায় অবিলম্বে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শোকবানীর বিষয়টি উল্লেখ করে বলেন, বিএনপি মহাসচিব অবিলম্বে আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিহতদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা ও তাদের অবিলম্বে সহযোগিতা করার দাবি জানিয়েছেন। 

বাণীতে মির্জা ফখরুল দ্রুততার সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
২৩ অক্টোবর ২০২৩, ২০:৫৯
২৩ অক্টোবর ২০২৩, ২০:২৭
ভৈরবে ট্রেন দুর্ঘটনার তদন্ত দাবি মির্জা ফখরুলের
সম্পর্কিত
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, সময় দিলেন ২৪ ঘণ্টা
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত