ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, দুটি তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ২০:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:৫০

কিশোরগঞ্জের ভৈরব জংশনের গাইনাহাটি এলাকায় ট্রেন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দুই কমিটির সদস্যদের।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জরুরি ভিত্তিতে দুটি তদন্ত কমিটি গঠন করেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পূর্ব) নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘বিভাগীয় ও প্রধান কর্মকর্তা পর্যায়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। চিফ পর্যায়ে পাঁচ জন ও বিভাগীয় পর্যায়ে পাঁচ জনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দুই কমিটির সদস্যদের।’

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‌‘এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য নিশ্চিত হয়েছি। এখনও উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিগুলো উদ্ধারে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ভৈরব রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ বলেন, ‘ঢাকা থেকে কনটেইনারবাহী একটি ট্রেন বিকালে ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে দুর্ঘটনা ঘটে।’

/এএম/
টাইমলাইন: কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
২৩ অক্টোবর ২০২৩, ২০:৫৯
২৩ অক্টোবর ২০২৩, ২০:৫০
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, দুটি তদন্ত কমিটি গঠন
সম্পর্কিত
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত