ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ১১:৩১আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৪:২৭

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটিকে আগামী ৫ কার্যদিবস এর মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সভাপতি সংস্থাটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। কমিটির সদস্য সচিব করা হয়েছে ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক  মো. মাসুদ সরদারকে। এছাড়াও সদস্যরা হলেন, নরসিংদীর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আজিজুল হক।

এ ঘটনার পর গতকাল তিন জনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তারা হলেন- যাত্রীবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেওয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ড।

এর আগে সোমবার বিকালে আন্তনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

/কেএইচ/ইউএস/
টাইমলাইন: কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
২৪ অক্টোবর ২০২৩, ১১:৩১
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস
২৩ অক্টোবর ২০২৩, ২০:৫৯
সম্পর্কিত
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত