আ.লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত চা দোকানির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১৩:১৪আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৩:২৩

কিশোরগঞ্জের ভৈরব বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত হয়ে ভাগলপুরের জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মো. আশিক মিয়া (৫৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

আশিক মিয়া পৌর শহরের গাছতলাঘাট এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনকালে মঙ্গলবার (৩১অক্টোবর) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আশিক মিয়া গাছতলাঘাট এলাকায় রাস্তার পাশে নিজ বাড়িতে চায়ের দোকান খুলে বসেন। হঠাৎ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত সংঘর্ষ থামাতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় অতিরিক্ত গ্যাসে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে চিকিৎসক আশিক মিয়াকে বাজিতপুর ভাগলপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের ভগ্নিপতি সহিদ মিয়া জানান, আশিক মিয়া কোনও দলের রাজনীতি করতেন না। চায়ের দোকান নিয়েই সারা দিন পড়ে থাকতেন। গতকাল মঙ্গলবার সকাল আটটায় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আশিক মিয়া আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় ডাক্তার তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে আশিক মিয়াকে বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আশিক মিয়া হার্টের রোগী ছিলেন। টিয়ার গ্যাসে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত নয়টায় তিনি মৃত্যুবরণ করেন।

ভৈরব কুলিয়ারচর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেলোয়ার হোসেন আশিক মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, টিয়ার গ্যাসে মৃত্যু হয়েছে এ বিষয়টি জানা নেই। তবে যদি এমন কোনও ঘটনা হয়ে থাকে তা ডাক্তারের দেওয়া রিপোর্টে জানা যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী