জন্মসনদ না পেয়ে ইউপির উদ্যোক্তাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ০৩:১২আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৮

মাদারীপুরের শিবচরে বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদে (ইউপি) ‘সার্ভার জটিলতায়’ জন্মসনদ না পেয়ে উদ্যোক্তা শামিম আহমেদ পলাশকে (২৯) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাড এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।

আহত শামিম আহমেদ পলাশ বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর এলাকার মজিবর রহমান বেপারির ছেলে। তিনি বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।

আহত পলাশ বলেন, কয়েক দিন আগে ওরা পরিষদে জন্মসনদ আনতে গেলে তখন সার্ভার সমস্যা ছিল। আমি সেটা তাদের বুঝিয়ে বলি ও এক দিন পরে আসতে বলি। তখন তারা ক্ষিপ্ত হয়ে চলে যান। আজ রাতে রুবেল, আল আমীন ও ইমনসহ কয়েকজন আমার ওপরে হামলা চালায়। আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। আমি ওদের বিচার চাই।

বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারী উকিল বলেন, ‘রাতে পলাশ শিবচর যাচ্ছিল। সেখানে তার ওপরে কয়েকজন হামলা চালায়। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এনএআর/ইউএস/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী