২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৭:০৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৭:০৩

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার। পরে তাকে ফরিদপুর র‍্যাব-১০ সিপিসি-৩-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ‘রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে ফকিরাপুল এলাকায় বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়েছে। ওই মামলার ৭৮ নম্বর এজাহারনামীয় আসামি আরিফুল ইসলাম রোমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।’

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বলেন, ‘জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে ঢাকার একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন মামলায় তাকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

/এএম/
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা