বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ, আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ১১:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:২১

ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখী লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত দুই জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন বরিশালের নাজিরপুর উপজেলার পূরুবী রায় (২৬), গোপালগঞ্জ জেলার জাহিদ হাসান (২৮) এবং পিরোজপুর জেলার দ্বীপ হাওলাদার(২৮), একরাম (৩৩) ও রাখি (২৩)।

এ বিষয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, সকালে ঢাকামুখী যাত্রীবাহী দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এই ঘটনার দুই জন নিহত হয়েছেন আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

দুর্ঘটনাকবলিত বাসটিকে রেকার দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী