খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩, ১৫:৪৪আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৭:৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার মাইনউদ্দিনের ছেলে মুনতাসির (২) এবং উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে হাবিবা আক্তার (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

নিহতের স্বজনরা জানান, সকালে দুই ভাইবোন হাত ধরে বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করার কোনও এক সময়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পাওয়া যায়। লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, ‘এই ঘটনায় কারও কোনও অভিযোগ নেই। তাই পারিবারিকভাবে তাদের লাশ দাফন করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি