দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো বিদ্যালয়ের কক্ষ-আসবাবপত্র

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৩:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:২২

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ১৩২ নম্বর গিলাশ্বর মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও আসবাবপত্র। উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে ওই বিদ্যালয়ের টিনশেড ঘরের একটি শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, সকালে হাঁটাহাঁটি করার সময় স্থানীয় এক ব্যক্তি তাকে স্কুল ঘরে আগুন লাগার বিষয়টি জানান। পরে দ্রুত তিনি স্কুলে গিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। ততক্ষণে আগুনে শ্রেণিকক্ষের ৫ জোড়া বেঞ্চ, দুটি জানালা পুড়ে গেছে এবং তিনটি বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার (বরমী ক্লাস্টার) হারুনুর রশীদ জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালেই স্কুল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের