১০ ঘণ্টা পর সচল উত্তরের পথে ট্রেন চলাচল

টাঙ্গাইল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৬:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৪

টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পাশে লাগেজবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার বেতর তারাবাড়ি এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মাধ্যমে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’

এর আগে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে পড়ে। যার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।

রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস, সেতু পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও জামতৈল স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস মির্জাপুরের মহেড়া এবং নীলসাগর এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে আটকে পড়ে। এই দীর্ঘ সময়ে ট্রেনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম