পাংশায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ২১:৩৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১:৩৯

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০) ও একই এলাকার রাজ্জাক ফকিরের ছেলে রিমন (২২)।

স্থানীয়রা জানান, বিকাল ৫টার দিকে গালিব ও রিমন দুজনে মোটরসাইকেলযোগে মাছপাড়ার দিকে যাচ্ছিলেন। তারা চাঁদপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী অভিমুখী একটি ট্রাক তাদের চাপা দিলে  মোটরসাইকেলে থাকা দুজনই চাকায় পিষ্ট হন। স্থানীয়রা দ্রুত এসে দেখতে পান ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়েছে এবং গালিবকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহযোগী কৌশলে পালিয়ে গেছে। দুজনের মরদেহ হস্তান্তরের ব্যাপারে পরবর্তী আইনি বিষয়াদি প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী