আব্দুস সোবহান গোলাপকে মনোনয়ন দেওয়ায় মাদারীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ০৯:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:১৯

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (২৬ নভেম্বর) রাতে কালকিনি পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর উপজেলা আংশিক) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ থেকে মাদারীপুর-৩ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকাকে প্রার্থী ঘোষণা করা হয়।

রবিবার সন্ধ্যার দিকে কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিটিং করে উপজেলা আওয়ামী লীগ। মিটিং শেষে তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করেন। মিছিলের সময় তাহমিনা সিদ্দিকার অনুসারী এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে তারাও পাল্টা ধাওয়া দেয়। 
দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার পরপরই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আব্দুস সোবহান গোলাপের অনুসারী লোকমান সরদার দাবি করেন, আজকে আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ঘোষণা করে। সেখানে মাদারীপুর-৩ আসনে আব্দুস সোবহান গোলাপকে মনোনয়ন দেওয়া হলে আমরা মাদারীপুরের  কালকিনিতে আনন্দ মিছিল করি। সেই মিছিলে বাধা দেয়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি তাহমিনা সিদ্দিকা দাবি করেন, আমার সমর্থক সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এরপর উত্তেজনা সৃষ্টি হয়। 

এ বিষয়ে জানতে আব্দুস সোবহান গোলাপের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী