মুন্সীগঞ্জ পৌরসভা মেয়রের পদত্যাগ, হবেন স্বতন্ত্র প্রার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২:২১

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন মেয়র ফয়সাল বিপ্লব। পরে বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার লক্ষ্যে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে এ আসনের জেলা সদর ও গজারিয়া উপজেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

সদ্য সাবেক পৌর মেয়র ফয়সাল বিপ্লব সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে বিকালের দিকে মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি বিধায় মেয়র পদ থেকে পদত্যাগ করেছি। বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করবো। পাশাপাশি সহায়ক হিসেবে আমার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিনও স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র দাখিল করবে।’

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য।

/কেএইচটি/
সম্পর্কিত
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
শেষ হলো নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার সময় 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি