৬ বিয়ে করে কোটি টাকা হাতিয়েছে ভুয়া সরকারি কর্মকর্তা

রাজবাড়ী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮

রাজবাড়ীতে সরকারি কর্মকর্তা পরিচয়ে মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে পুলিশ ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার হাজি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার বলেন, ‘শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল সরকারি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জেলার নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করতো। এভাবে ছয়টি বিয়ে করেছে। পরে এসব শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুলবুল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অডিট অফিসার হিসেবে রাজবাড়ী, ফরিদপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার দায়িত্বে রয়েছে বলে পরিচয় দিতো। এই পরিচয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। একপর্যায়ে তাকে বিয়ের কথা বলে ধর্ষণ করে। গত ২৭ আগস্ট তরুণীকে ফরিদপুরের যৌনপল্লিতে বিক্রির চেষ্টা করেছিল। সেইসঙ্গে তরুণীর বাড়ি থেকে আট লাখ টাকা ও পাঁচ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার প্রতারণা করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী