দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতা মো. আলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড় হাতকোরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলাল এই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। পেশায় তিনি পোলট্রির খামারি ছিলেন। সংসারজীবনে তার স্ত্রীসহ ১৩ বছরের এক ছেলে রয়েছে।

নিহত মো. আলাল হোসেন ধামশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই আলালের পোলট্রি খামার ছিল। খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় আলাল। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, নিহত আলাল হোসেন একই ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি