আওয়ামী লীগের শেষ নির্বাচনি সমাবেশ নারায়ণগঞ্জে, থাকছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ২০:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগের শেষ সমাবেশ নারায়ণগঞ্জে হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে চাষাড়ায় রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘সারা দেশে নির্বাচনি প্রচারণার শেষ সমাবেশ ঢাকায় না করে আমাদের এখানে করবেন প্রধানমন্ত্রী। আমাদের যেভাবে তিনি মূল্যায়ন করেছেন, তার জন্য আমরা গর্ববোধ করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের নিশ্চিত করেছেন, আগামী ৪ জানুয়ারি দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে সমাবেশ করবেন শেখ হাসিনা।’

নারায়ণগঞ্জে স্মরণকালের বৃহত্তর সমাবেশ করতে চাই আমরা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘দলের নেতাকর্মীদের বলবো, সব বাধা উপেক্ষা করে ওই দিন দুপুর ২টার মধ্যে শামসুজ্জোহা স্টেডিয়ামে উপস্থিত হবেন। আমরা বিশ্বাস করি, সেদিন স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই স্টেডিয়ামে ঈদের জামাতে এক লাখ ২৫ হাজার লোক নামাজ পড়তে পারেন। সে হিসাবে আড়াই লাখ লোকের জায়গা হবে। পাশাপাশি রাস্তাও আছে। এখানে দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। নির্বাচনি প্রচারণায় ব্যক্তিগত কারণে হয়তো দলের অনেক নেতা মাঠে নেই। জেলা ও মহানগরের সভাপতি, মেয়র সেলিনা হায়াৎ আইভী হয়তো কোনও কারণে প্রচারণায় নামেননি। তবে ৪ জানুয়ারির সমাবেশে আসবেন মেয়র আইভী। আশা করছি, আমরা একসঙ্গে সমাবেশ মঞ্চে থাকবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলো বিজিএমইএ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার