দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ১৪:২২ আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৪:২২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শুক্রবার দুপুর পৌনে ১টায় নিকলী প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয় জেলার নিকলীতে।

তিনি আরও জানান, ২০১৪ সাল থেকে নিকলীতে পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। কিন্তু এ বছরের গত দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনও এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি।

আবহাওয়া অধিদফতর ওয়েবসাইট থেকে জানা যায়, কিশোরগঞ্জের নিকলী ছাড়াও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবারের তুলনায় আগামীকাল শনিবার শীত সামান্য বাড়বে। শুক্রবার কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসজুড়েই শীত থাকবে। শীতের অনুভূতি কমবে না।

/কেএইচটি/
সম্পর্কিত
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি