সুন্দর নারায়ণগঞ্জ গড়তে, আল্লাহকে খুশি করে মরতে চাই: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ২১:১০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২১:১০

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে যারা আছেন সবাইকে মনে রাখতে হবে আমার নাম শামীম ওসমান। আমি কারও দয়ায় চলি না। কারও দয়ায় চলার লোক আমি না। আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথে শেষ হবো।’

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানি স্টেডিয়ামে সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ডাকা এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অভ্যন্তরীণ কোন্দলের ফলে অনেকে সুযোগ নিচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নারায়ণগঞ্জে অনেকে সুযোগ নিয়ে চলে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব আপনারা আলোচনা ডাকেন, ওই গোলটেবিলে বসবো আমি। কারণ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। আর আমি আল্লাহকে খুশি করে মরতে চাই।’

মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতি ওয়ার্ডে কমিটি করার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের প্রতিটি ওয়ার্ডে এক হাজার জনের কমিটি করেন। সব মিলিয়ে ৯০ হাজার লোক হবে। এদের যদি ৫ জন করে পরিবারে সদস্য থাকে তাহলে সাড়ে ৪ লাখ লোক হবে। লোক আরও বাড়বে। আর এই সাড়ে ৪ লাখ লোক কালকে ইচ্ছে করলে নারায়ণগঞ্জে নামাতে পারি। রাত ১২টার সময় সাড়ে ৪ থেকে ৫ লাখ লোক নামানোর ক্ষমতা শামীম ওসমান রাখে, ইনশাআল্লাহ। নামার পর যদি জনগণ বলে আমরা কাউকে এখানে চাই না, তাহলে কিন্তু কারও এখানে থাকার উপায় নেই। আগের মেজাজ থাকলে এখনি বলে দিতাম। বয়স হয়েছে ৬২, সেই হিসেবে বক্তব্য দিলাম; ২৬ বানায়া দিয়েন না কিন্তু। সাবধান থাকবেন সবাই।’

মাদকবিরোধী সভায় প্রশাসনের কর্মকর্তারা অনুপস্থিত কেন, সেই প্রশ্ন তুলে শামীম ওসমান বলেন, ‘যে প্রশ্ন আজকে সাংবাদিক, আইনজীবীসহ সকলে করেছেন। নারায়ণগঞ্জ প্রশাসনের অন্তত একজনকে যারা এখানে আসতে দেন নাই কিংবা আসেন নাই কেন। এই প্রশ্ন যদি এখানে করি তাহলে আপনারা ভাববেন শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রশ্ন করেছে। আমি শামীম ওসমান জীবিত থাকলে এই প্রশ্ন জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করবো। যারা জনগণের সেবক হিসেবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসেছেন আজকে তারা এখানে অনুপস্থিত কেন? সেই প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো। আমি মাথা নত করার মানুষ না। এমন কোনও কাজ করি নাই যে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো।’

চেয়ারম্যান ও মেম্বারদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকে অনেক কিছু করেন, আমরা সবকিছু দেখি। যাত্রাবাড়ীতে টাকা ধরা পড়ে আর কেস দেখান ফতুল্লায়। আমাদের কাছে অনেক খবর আছে। এখানে আমার চেয়ারম্যান, মেম্বার যারা এসেছেন তারা হতাশ হয়ে গেছেন। হতাশ হবেন না। এটা আমাদের নারায়ণগঞ্জ। আমরাই ঠিক করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ সকল শ্রেণি-পেশার মানুষজন।

/কেএইচটি/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি