সিংগাইরে নারীর রহস্যজনক মৃত্যু, ছেলেসহ আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ০২:০৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:০৫

মানিকগঞ্জের সিংগাইরে সাফিয়া বেগম লক্ষী (৫৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত লক্ষ্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর এক ছেলেসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। তারা হলো নিহতের ছেলে মো. রতন, একই এলাকার মো. সাঈদ ও বিল্লাল হোসেন।

থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রবিবার দিনের কোনও এক সময় সাফিয়া বেগমকে শয়নকক্ষে সিলিং ফ্যানের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। এদিন সন্ধ্যার দিকে নিহতের ছেলে ঘরের মধ্যে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন।

নিহতের মেয়ে তাসলিমা আলম বলেন, একই এলাকার মো. সাঈদ ও বিল্লাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। রবিবার তারাই আমার মাকে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে রাখে। সন্ধ্যায় আমার ভাই ঘরে ঢুকে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, সিলিং ফ্যানের হাতল দিয়ে মাথায় আঘাতের কারণে সাফিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলেসহ তিন জনকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

/এনএআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী