বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৮

ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার কয়েকশ শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।  

শ্রমিকরা জানান, প্রতিমাসে তাদের ৭ হাজার ১০০ টাকা বেতন হিসেবে দেওয়া হয়। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।

সারোয়ার হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘আমরা ৭ হাজার ১০০ টাকা করে বেতন পাই। এ নিয়ে মালিকদের কাছে দাবি জানিয়েছি। তারা মানেননি। তাই আন্দোলন করছি।’ মোহাম্মদ আলী নামে আরেক শ্রমিক বলেন, ‘হেলপারদের ১২ হাজার ৫০০ ও অপারেটরদের ১৫ হাজার ৫০০ টাকা বেতন দিতে হবে এবং ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই দাবিতে আমরা কারখানার সব শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছি।’

কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামাল বসুনিয়া বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।’

এ ব্যাপারে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, ‘পোশাক কারখানায় যে ন্যূনতম বেতন দেওয়া হয়েছে; জুতা কারখানা শ্রমিকরা তা পাননি। একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে তো গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। তবে প্রায় আধা ঘণ্টা আগে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল সচল স্বাভাবিক রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী