ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে (৫০) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে চেয়ারম্যানের সমর্থকরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নির্মাণকাজে বাধা ও ভয়ভীতিসহ চাঁদা দাবি করার মামলায় তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার জামাল হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম (৩১)। তিনি মাওনা ইউনিয়নের চকপাড়া (মেডিক্যাল মোড়) এলাকার ফরচুন ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ব্যবস্থাপক (ম্যানেজার) পদে কর্মরত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আসামি ও তার সহযোগীরা কারখানার সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণকাজে বাধা ও ভয়ভীতিসহ ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় বুধবার (১৪ফেব্রুয়ারি) থানায় মামলা করেন ব্যবস্থাপক জহিরুল ইসলাম। ওই মামলায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে প্রধান আসামি করে তার দুই সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়। পুলিশ ওই দিন রাত পৌনে ১১টার দিকে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মামলার অপর আসামিরা হলেন সিংগারদিঘী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে বায়েজিদ (৩০), মৃত আব্দুল মোতালেবের ছেলে তাজউদ্দিন (৫০)। 

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রাতেই তার সমর্থকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন।

জাহাঙ্গীর আলমের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি চক্রান্তের শিকার।’

মামলার বাদী জহিরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, ঘটনার দিন আসামিরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে আসামিরা তাকে হত্যার উদ্দেশে কিলঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আসামিরা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তার দুই পা ধরে টেনে নিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে উঠিয়ে মাওনা ইউনিয়ন পরিষদের ভেতরে একটি কক্ষে তালাবদ্ধ করে আটক করে রাখে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান