‘প্রবেশ নিষিদ্ধ’ ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন আরেকজন

গাজীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে সৌদিপ্রবাসী শরীফ হোসেনের বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার উলুসারা এলাকায় প্রবাসীর নির্মাণাধীন ভবনের ছাদে তার মৃত্যু হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসীর বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদিপ্রবাসী শরীফ হোসেনের নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। চলতি মাসের ৬ ফেব্রুয়ারি ওই ভবনের চারতলার ছাদে কাজ করতে গিয়ে নির্মাণশ্রমিক কামাল প্রামাণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এরপর থেকে ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। ‘এই ভবনে প্রবেশ নিষিদ্ধ’ লেখা একটি সাইনবোর্ডও ভবনের সামনে টাঙিয়ে দেয় স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদ।

তিনি আরও বলেন, ‘মৃত্যুর পর একটা লম্বা রড নিহতের হাতের মুঠিতে ধরা ছিল। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রড চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ চৌধুরী ইফতেখার রায়হান জানান, সিলগালা ভবনে কেউ যাওয়ার কথা নয়। পুলিশের ভাষ্যমতে, রাতের অন্ধকারে চোর চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ভবনের ছাদের ওপর ৩৩ হাজার বোল্টের বিদ্যুতের লাইন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি