ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০১

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিরুদ্ধে গাজীপুরে মানববন্ধন করেছেন তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, ভূমিহীন নারী ও পুরুষেরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মহানগরীর বাড়িয়ালি এলাকার গ্রামীণ ব্যাংক গাজীপুর জোনাল অফিসের সামনে তারা এ মানববন্ধন করেন।

গ্রামীণ ব্যাংক গাজীপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার ফারুক আহমেদ জানান, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ভূমিহীন নারী ও পুরুষরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে তিনিসহ গাজীপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার কামাল পাশা , গ্রামীণ ব্যাংক গাজীপুর এরিয়ার ব্যবস্থাপক (ম্যানেজার) সঞ্জয় কুমার দাস, গ্রামীণ ব্যাংক বাসন থানা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) রিপন মিয়া, গ্রামীণ ব্যাংক গাজীপুর জোনাল অফিসের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ব্যক্তিদের হাতে ড. মুহাম্মদ ইউনূসকে দেশদ্রোহী ও প্রতারক উল্লেখ করে ‘গরিবের রক্তচোষা ড. ইউনূসের বিচার চাই’, ‘প্রতারক ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি