ঋণের চাপে দুই সন্তানকে নিয়ে প্রাণ দিলেন মা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানসহ এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- মা সায়মা বেগম (৩৩) ও তার কন্যাসন্তান ছাইমুনা (১১) ও ছেলে তাওহীদ (৭)। সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদিআরব প্রবাসী।

নিহত সায়মার জা রোজিনা আক্তার জানান, তিনি ঋণগ্রস্ত ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে সুদের টাকা নিয়েছেন। আজ সকালে পাওনাদার এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে চলে যায়। পরে তাদের সারা না পয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ধারণা করছে, প্রথমে দুই সন্তানকে বিষপান করিয়ে মৃত্যু নিশ্চিত করেন মা। পরে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করে। এখন ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের