অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় কলেজছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৫

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র হাবিবুর রহমান (২১) নিহত হয়েছে। সে জামালপুরের ইসলামপুর উপজেলার দীঘিরচর এলাকার সাইদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর টঙ্গী-নরসিংদী সড়কের পূবাইল থানার করমতলা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে নিমতলী থেকে গাজীপুর মহানগরীর পূবাইল আদর্শ কলেজে যাচ্ছিল হাবিবুর। টঙ্গীর মরকুন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো সে। পথে টঙ্গী-নরসিংদী সড়কের করমতলা এলাকার ক্রিসেন্ট কেমিক্যাল কারখানার সামনে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় বিপরীতদিক থেকে (নরসিংদী) আসা টঙ্গীগামী পিপিএল সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কলেজ শিক্ষার্থী নিহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ সময় দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী