মাদক ও অস্ত্র মামলায় তিন ভাইসহ ৫ আসামির যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১৭:৪৬আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭:৪৬

মুন্সীগঞ্জে পৃথক মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জসিম উদ্দিন, শাহিন আলম, সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন। সেই সঙ্গে আসামি সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতে বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।

রায় ঘোষণার সময় তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে দুই আসামি পলাতক। দণ্ডপ্রাপ্ত মাকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন ও শাহিন আলম ভাই। তারা কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। জসিম উদ্দিন একই এলাকার মোহাম্মদ হোসেন ও সামসুল আলম মৃত এ কে ফজলুল হকের ছেলে।

জানা গেছে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে নদী পথে পাচারকালে ২০২২ সালের ২ মার্চ সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাটের রাস্তার মুখে বিল্লাল মুফতির বাড়ির সামনে আসামি জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি, ১১৫০ বোতল নেশার ইনজেকশন, শাহিন আলমের থেকে চার রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও ১১৫০ বোতল নেশার ইনজেকশন, সামছুল আলমের কাছ থেকে ছয় কেজি ক্রিস্টাল মেথ, মাকসুদের কাছ থেকে ছয় কেজি ক্রিস্টাল মেথ, রিয়াজের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে গজারিয়া থানায় পৃথক দুটি মামলা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের এই সাজা দেন আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মতিন বলেন, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, রায়ের সময় তিন আসামিকে কারাগার থেকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। আসামি জসিম ও শাহিন পলাতক। আদালত পাঁচ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় শেষে ওই তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি