কর্মস্থলে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 
০৯ মার্চ ২০২৪, ১৬:৪৪আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬:৪৪

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলী এসআই হিসেবে কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত থাকার আগে তিন বছর টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। সে সুবাদে তার পরিবার পূর্বের বাসা টাঙ্গাইল মডেল থানার পাশেই বসবাস করেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে আসেন। শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান।

বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী