সীমানা নিয়ে বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১৬:১৯আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৬:১৯

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে কোহেল উদ্দিনকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাইয়ের ইসলাম মুন্সির বিরুদ্ধে।

সোমবার (১১ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেল উদ্দিনের মৃত্যু হয়। নিহত কোহেল উদ্দিন উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার (১০ মার্চ) দুপুরে বাড়ির সীমানা নিয়ে কোহেলের সঙ্গে তার বড় ভাই ইসলাম মুন্সির নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইসলাম ও তার পরিবারের সদস্যরা কোহেল ও তার ছেলে শাহিনুরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কোহেল ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হন। পরে স্বজনরা কোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। অপরদিকে শাহিনুরকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল