‌‘অনৈতিক সম্পর্কের লেনদেন’ নিয়ে বিরোধে কল্পনাকে হত্যা করেছিল দুই বন্ধু

গাজীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ২০:১৩আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০:১৪

গাজীপুরের কাশিমপুরে কল্পনা আক্তার হত্যায় জড়িত দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।  

গ্রেফতারকৃতরা হলো নেত্রকোনার মোহনগঞ্জ উজেলার তেঁতুলিয়া গ্রামের জাহিদুল হাসানের ছেলে মাহবুব আলম (২৯) ও আশুলিয়ার আমতলার কাঠগড়া এলাকার আবুল কালাম চৌধুরীর ছেলে মোশারফ হোসেন (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‘আসামিরা একে-অপরের বন্ধু এবং একই এলাকার বাসিন্দা। তারা কাশিমপুর ও আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতো। চাকরিরত অবস্থায় কল্পনা আক্তারের (৩২) সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে অনৈতিক সম্পর্ক তৈরি হয়। ২০২১ সালের ৩ মার্চ রাতে কল্পনাকে কাশিমপুরের পানিশাইল জিরানী এলাকায় এনে শারীরিক সম্পর্ক করে তারা। পরে লেনদেন নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এ সময় শ্বাসরোধে কল্পনাকে হত্যা করে পালিয়ে যায় দুই বন্ধু।

কল্পনার সঙ্গে দুই বন্ধুর অনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের লেনদেন নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানালেন পুলিশ সুপার মাকছুদের রহমান। তিনি বলেন, ‘তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে দুই আসামি স্বীকার করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের