ভৈরবে ট্রলারডুবি: কনস্টেবলসহ আরও ২ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ১১:১৫আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:১৫

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে নৌ-পুলিশ কিশোরগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে মেঘনা নদীর ভৈরব মাছের আড়ত এলাকা থেকে কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভৈরব ট্রলারডুবির ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ট্রলারের আট যাত্রীর লাশ পাওয়া গেছে

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে ২১ যাত্রী বহন করা একটি ট্রলারকে একটি বাল্কহেড ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে সেটি ডুবে যায়। ট্রলারের যাত্রীদের মধ্যে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের