ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ০৫:০৫আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৮

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিক শিরিনা আক্তারকে কুপিয়ে আহত করে স্বামী সিদ্দিকুল ইসলাম আত্মহত্যার চেষ্টা করেছেন। আহত স্বামী-স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর পাগাড় (ঝিনু মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি সিদ্দিকুল ইসলাম ও শিরিনা আক্তারের ছাড়াছাড়ি হয়ে যায়। শিরিনা পেশায় পোশাকশ্রমিক। সিদ্দিকুল কোনও কাজ করতেন না। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে। তারা দুজনই টঙ্গীর পাগাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ছাড়াছাড়ি হওয়ার জেরেই শিরিনা আক্তারকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তার বোন রিনা আক্তার।

শিরিনার ছোট বোন রিনা আক্তার জানান, প্রায় ১০ বছর আগে সিদ্দিকুল শিরিনাকে বিয়ে করেন। সিদ্দিকুল কোনও কাজ করতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। স্বামী সিদ্দিকুল কয়েকদিন আগে ভাড়া বাসা থেকে চলে যাওয়ার পর থেকে তার কোনও খোঁজখবর ছিল না। এরপর মঙ্গলবার (২৬ মার্চ) স্ত্রী শিরিনা আদালতে গিয়ে স্বামী সিদ্দিকুলকে ডিভোর্স দেন। ডিভোর্সের খবর জানতে পেরে সিদ্দিকুল বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাসায় ঢুকে শিরিনাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে সিদ্দিকুল তার নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘আমার বোন সন্ধ্যার পর থেকেই বাসায় ছিল। দুলাভাই হঠাৎ বাসায় ঢুকে আমার বোনকে বঁটি দিয়ে কোপাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। আমরা খোঁজ পেয়ে দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে আসি।’

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান বলেন, ‘তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। সিদ্দিকুলের কণ্ঠনালির কিছু অংশ কেটে গেছে। দুজনের অবস্থায়ই গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, তাদের কাছে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ