তিন সাংবাদিককে লাঞ্ছিত, চেয়ারম্যান আটক

রাজবাড়ী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৬

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের কারণ জানতে চাওয়ায় রাজবাড়ীতে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ মো. ওহিদুজ্জামান। তিনি রাজবাড়ীর সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ ঘটনায় সোমবার (৮ এপ্রিল) বিকালে রাজবাড়ী থানায় সাংবাদিকরা অভিযোগ করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করে পুলিশ।

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন তারা।

লাঞ্ছনার শিকার ওই সাংবাদিকরা হলেন মাছরাঙ্গা টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম, দৈনিক গণকণ্ঠের আতিয়ার রহমান ও দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম।

মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন মনিম জানান, তিনিসহ কয়েকজন সাংবাদিক মুলঘর ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহে যান। সেখানে গিয়ে দেখেন, ১০ কেজি চালের পরিবর্তে ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই অনিয়মের কারণ জানতে চাইলে চেয়ারম্যান ওহিদুজ্জামান উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা করে একটি ক্যামেরা, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, সাংবাদিকদের লাঞ্ছিতের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ (সোমবার) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম