কালকিনিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ‘হাতুড়িপেটা’

মাদারীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৪, ০৯:৪৭আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:৪৭

মাদারীপুরের কালকিনিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কৃষক শহিদুল শেখকে (৩৮) ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচোরি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ওই গ্রামের শাজাহান শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আনু শেখ একই গ্রামের মালেক শেখের ছেলে।

ভুক্তভোগী ও স্বজনেরা জানান, সন্ধ্যায় যাত্রীর উদ্দেশে ভ্যান নিয়ে বের হন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান সরদারের সমর্থক শহিদুল শেখ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বিজয়ী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের কর্মী আনু শেখ লোকজন নিয়ে ভ্যানচালকের ওপর অতর্কিত হামলা চালায়। হাতুড়িপেটা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে ফেলে। এ সময় শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলকারীরা। পরে গুরুতর অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুলাহ আল মামুন বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, গত ২১ মে অনুষ্ঠিত হয় মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী