ব্যাংক ও জুয়েলারি ব্যবসায়ীদের নিজস্ব ব্যবস্থাপনায় টহল রাখার নির্দেশ এসপির

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২৪, ২০:০৮আপডেট : ১০ জুন ২০২৪, ২০:০৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় টহল রাখার নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান। সোমবার (১০ জুন) সকালে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে ঈদের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান। এ সময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং জুয়েলারি প্রতিষ্ঠানে অবশ্যই সিসিটিভি রাখতে হবে। মানিকগঞ্জ জেলা পুলিশ নিয়মিত রাত জেগে টহল করে, কোরবানির ঈদ উপলক্ষে এই টহল আরও বৃদ্ধি করবে। তবে এসবের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং জুয়েলারি ব্যবসায়ীদেরকেও প্রয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় টহল ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) নুরহাজাহন লাবনীসহ সব থানার ওসি, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী