স্ত্রী মেয়ে সন্তান জন্ম দেওয়ায় আরেকজনের ছেলেকে চুরি করে আনলেন স্বামী

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২৪, ২২:১৫ আপডেট : ১০ জুন ২০২৪, ২২:১৫

কিশোরগঞ্জে চুরির ১২ ঘণ্টার মধ্যে আড়াই মাসের জুনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে শিশু চুরির অভিযোগে রুবেল মিয়া ও তার শাশুড়ি সস্তু বেগমকে আটক করা হয়। সোমবার (১০ জুন) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাটি গ্রাম থেকে অভিযুক্তদের আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক রুবেল মিয়া বেত্রাটি গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে। সস্তু বেগম জেলার তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের হারু মিয়ার স্ত্রী। তারা দুজনে মিলে সোমবার ভোর ৪টার দিকে তাড়াইলের শাহবাগ গ্রামের নাজনিন আক্তার ও সাজ্জাদ দম্পতির ঘরে সিঁধ কেটে ঢুকে তাদের আড়াই মাসের ছেলে শিশু জুনায়েদকে চুরি করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ সারাদিন অভিযান চালিয়ে বিকালে শিশুটি উদ্ধারে সক্ষম হয়।

সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিচ্ছেন পুলিশ সুপার

পুলিশ জানিয়েছে, শাশুড়ি সস্তু বেগমের বাড়ি নাজনিনের বাড়ির পাশাপাশি। বেশ কয়েকদিন ধরে তিনি মেয়ের জামাইকে নিয়ে শিশুটিকে চুরির পরিকল্পনা করছিলেন। রুবেল মিয়া পেশায় ফেরিওয়ালা। তার তিনটি মেয়ে সন্তান রয়েছে। তিনি একটি ছেলে সন্তানের জন্য উদগ্রীব ছিলেন। গতকাল তার স্ত্রী আরেকটি মেয়ে সন্তানের জন্ম দেন। এ হতাশায় তিনি শাশুড়িকে নিয়ে আজ ভোরে জুনায়েদকে চুরি করে নিজের বাড়ি নিয়ে যান।

সন্ধ্যার দিকে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এরপর উদ্ধার করা শিশুটিকে মা নাজনিনের কোলে ফিরিয়ে দেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান নাজনিন আক্তার।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি