মসজিদে মাইকিং করে দুই পক্ষের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২০

টাঙ্গাইল প্রতিনিধি 
১২ জুন ২০২৪, ২২:০৫আপডেট : ১২ জুন ২০২৪, ২৩:১২

টাঙ্গাইলের বাসাইলে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদে মাইকিং করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত ও দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে উত্তরপাড়ার ১০ জন ও দক্ষিণপাড়ার পাঁচ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়ার মিনহাজ উদ্দিন (৩৭) ও বিল্লাল হোসেন (৫৫) নামে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিল ইউনিয়নের স্থলবল্লা উত্তরপাড়ার শুকুর, জালাল, কালাম ও বিল্লালের সঙ্গে একই গ্রামের দক্ষিণপাড়ার আনু, সেলিম, শফি, এনামুল হক ও রাসেলদের জমি নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিকালে গরুর হাট থেকে ফেরার সময় দক্ষিণপাড়ার লোকজন উত্তরপাড়ার জহুরুলকে মারধর করেন। পরে মসজিদে মাইকিং করে দা, কুড়াল ও টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়ার আনোয়ারের বাড়িতে হামলা চালান দক্ষিণপাড়ার লোকজন। উত্তরপাড়ার লোকজন প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে মনোয়ারা নিহত হন। সেইসঙ্গে দুই পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

নিহত মনোয়ারার ছোট ভাই হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার বিকালে উত্তরপাড়ার জহিরুল, আয়নাল, আলাল, মজিবর ও ঠান্ডু গরুর হাট থেকে ফেরার সময় দক্ষিণপাড়ার এনামুল হক, আনু, রাসেল, বাদল, সেলিম, সানাউল্যা ও সানুসহ কয়েকজনে মিলে তাদের মারধর করেন। বুধবার সকালে আবার দক্ষিণপাড়ার লোকজন মসজিদে মাইকিং করে উত্তরপাড়ায় হামলা চালান। আমার বোন ঝগড়া থামাতে গিয়েছিলেন। এ সময় মাথায় দায়ের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আমি নিজেও মাথায় আঘাত পেয়েছি। বোনকে হত্যার ঘটনায় মামলা করবো আমরা।’

বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ওই নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’ 

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি