কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি
২১ জুন ২০২৪, ২০:৪৫ আপডেট : ২১ জুন ২০২৪, ২০:৪৫

রাজবাড়ীতে রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে চলে এসেছেন এক কৃষক। মধু বিশ্বাস (৫০) নামের ওই কৃষক বর্তমানে ভর্তি রয়েছেন। শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ কামড় দেয় তাকে।

কৃষক মধু বিশ্বাস পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরআফড়া এলাকার চর থেকে বাদাম তোলার সময় রাসেলস ভাইপার আমার ডান পায়ে কামড় দেয়। চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে চিকিৎসক এটিকে রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।’

পাংশা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিথি বলেন, ‘রাসেলস ভাইপার সাপের কামড়ে এক কৃষক এসেছেন। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন।’

আরও পড়ুন:

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলাকারীরা ভিডিওতে স্পষ্ট, তবু অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রশাসনের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি