চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ০২:১২আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:১২

রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

সুবিতা রানী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের স্ত্রী। তবে হাসপাতালে আনার পর চিকিৎসকদের অবহেলায় ওই নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

মৃত সুবিতা রানী দাসের নাতি অন্তর কুমার দাস বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির টিউবওয়েলে বাসন পরিষ্কারের কাজ করছিলেন সুবিতা দাদি। ওই সময় হঠাৎ একটি গোখড়া সাপ তার ডান হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসনে। হাসপাতালে নিয়ে আসার পরই চিকিৎসকরা অ্যান্টিভেনম না দিয়েই রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে দেয়। এ ঘটনার ৫০ মিনিট পর তার মৃত্যু হয়। তিনি এই মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেন।

অভিযোগ রয়েছে, রাজবাড়ী সদর হসপিটালে সাপে কামড় দেওয়া রোগী এলে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। যদি বিষধর সাপে কামড় দেওয়া হয় তাকে অ্যান্টিভেনম না দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আর যদি বিষধর সাপে না কামড় দেয় তাহলে ভর্তি রাখা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নানের সঙ্গে মোবাইল ফোনে তিনি জানান, রোগীর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেই সময় তিনি মারা যায়।

তবে কী কারণে বিষধর সাপে কামড় দেওয়া রোগীদের অ্যান্টিভেনম না দিয়ে রেফার্ড করা হয় জানতে চাইলে তিনি বলেন, স্বজনদের ইচ্ছায় রেফার্ড করা হয়।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি