‘রোগ পরীক্ষার রিপোর্টে গড়মিল থাকায় দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম’

মাদারীপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১৭:৫৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৭:৫৩

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো স্বাবলম্বী করার তাগিদ দেওয়া হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এর বিকল্প নেই। বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্টে গড়মিল থাকার কারণেই দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম। এগুলো চিন্তা করেই অনেকে বিদেশ চলে যায়। দেশের টেকনোলজি শক্ত হলে, রোগের চিকিৎসা দেশেই করা সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতেই হবে। সব রোগের সার্ভিস ভালো করে দেওয়া হলে, রাজধানী ঢাকায় রোগীর চাপ কমবে।’

বুধবার (১০ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোগ সঠিকভাবে নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যায় চিকিৎসা করাতে। টেকনিশিয়ানরা সঠিকভাবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সঠিক প্রদান করলেই দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।’

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের