সাউন্ড বক্স বাজিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
২৪ জুলাই ২০২৪, ১৩:২৭আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৩:২৭

রাজবাড়ীর গোয়ালন্দে খাবারের কথা বলে ঘরে নিয়ে উচ্চ শব্দে সাউন্ড বাজিয়ে ৮ ও ১১ বছর বয়সী দুই শিশুকে একসঙ্গে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম লাল মিয়া শেখ। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে।

শিশুদের অভিভাবকেরা জানান, গত ১৭ জুলাই লাল মিয়া শিশু দুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে যায়। এরপর উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে তাদের ধর্ষণের চেষ্টা করে। এ সময় এক শিশুর বাবা ঘরের মধ্যে উঁকি দিলে লাল মিয়া দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরে শিশু দুটি সব খুলে বলে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাপকালে শিশু দুটির বাবা-মা জানান, প্রাথমিকভাবে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছ থেকে তাদের মেয়েদের চিকিৎসা করানো হয়। কিন্তু তাতে কোনও উন্নতি হয়নি। পরে তাদের হাসপাতালে আনা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম বলেন, ‘শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা হচ্ছে। মামলার পরে শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অভিযুক্ত লাল মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ মাঠে নামবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি